সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান নিখোঁজ, গাড়ি উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান (৬১) নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় ধানমন্ডি থানায় মারুফ জামানের মেয়ে সামিহা জামান একটি সাধারণ ডায়েরি (জিডি নং ২১৩) করেছেন। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মারুফ জামান রাষ্ট্রদূত হিসেবে মারুফ জামান ৬ ডিসেম্বর ২০০৮ থেকে ১৫ সেপ্টেম্বর ২০০৯ পর্যন্ত ভিয়েতনামে কর্মরত ছিলেন।
ধানমন্ডি থানার ওসি জানান, ‘মারুফ জামান ধানমন্ডি ৯/এ সড়কের ৮৯ নম্বর বাসায় পরিবার নিয়ে বাস করেন। গত ৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ধানমন্ডির বাসা থেকে প্রাইভেটকারযোগে বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা দেন। সন্ধ্যা সাড়ে ৭টায় তার মেয়ে সামিহা জামান বিদেশ থেকে বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা ছিল। মেয়েকে আনতেই তিনি বিমানবন্দরে যাচ্ছিলেন। কিন্তু এরপর থেকেই তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি বিমানবন্দর যাননি, বাসায়ও ফিরে আসেননি। মঙ্গলবার দুপুরে তার মেয়ে সামিহা জামান থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।’
ওসি আব্দুল লতিফ জানান, ‘জিডি দায়েরের পর তারা প্রাথমিকভাবে সারাদেশের থানাগুলোয় ওয়্যারলেস মেসেজ পাঠানো হয়েছে। এরপর জানা গেছে, খিলক্ষেত থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় তিন শ’ ফিট এলাকার রাস্তা থেকে তার প্রাইভেটকারটি উদ্ধার করেছে। আমরা তার খোঁজ জানার চেষ্টা করছি।’
জানতে চাইলে খিলখেত থানার এসআই এমএ জাহেদ জানান, ‘মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিন শ ফিট সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় তার গাড়িটি উদ্ধার করা হয়। এক্স-করোলা ব্র্যান্ডের গাড়ির ভেতরে রেজিস্ট্রেশনের কাগজ ছাড়া আর কিছু ছিল না।’
স্থানীয়দের বরাত দিয়ে এসআই জাহেদ জানান, ‘গাড়িটি মঙ্গলবার সকাল থেকে ওই সড়কে পড়ে থাকতে দেখা গেছে।
জাহেদ জানান, ‘পুলিশ কন্ট্রোল রুম থেকে মেজেস পেয়ে আমি গাড়িটির নম্বর মিলিয়ে দেখার পর গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসি।’
Related News
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলেRead More
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More



Comments are Closed