বৃহস্পতিবারের মধ্যে রিটার্ন জমা না দিলে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ব্যক্তিশ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হচ্ছে। ওইদিন রাত ১০টার মধ্যে যারা রিটার্ন জমা দিতে ব্যর্থ হবেন, তাদের নির্ধারিত করের ওপর মাসিক ২ শতাংশ হারে সুদ দিতে হবে।
অর্থাৎ, আগামী বৃহস্পতিবারের পর কেউ আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে চাইলে তাকে নির্দিষ্ট হারে জরিমানা গুনতে হবে। সুদ নির্ধারণ করা হবে পুরো বছরে ওই করদাতা যে উৎসে কর ও অগ্রিম কর দিয়েছেন, তা বাদ দিয়ে আয়করের ওপর। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে ৩০ নভেম্বর ‘ট্যাক্স ডে’ বা ‘কর দিবস’ পালন করা হবে।
এ প্রসঙ্গে এনবিআরের সদস্য আবদুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৩০ নভেম্বর রাত ১০টার মধ্যে রিটার্ন জমা দিতে হবে। এর পর কেউ রিটার্ন জমা দিতে চাইলে তাকে বিলম্ব সুদ দিতে হবে। কোনোভাবেই রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানো হবে না।’
জানা গেছে, বিলম্ব সুদ পরিশোধ করে যৌক্তিক কারণ দেখিয়ে যেকোনও করদাতা ইচ্ছে করলে রিটার্ন জমা দেওয়ার সময় বাড়িয়ে নিতে পারবেন। এ ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট উপ-কর কমিশনার বরাবর আবেদন করা হলে তিনি আয়করদাতার দুই মাস পর্যন্ত সময় বাড়িয়ে দিতে পারেন।
যাদের বছরে আয় আড়াই লাখ টাকার বেশি, তাদের সবাইকে রিটার্ন জমা দিতে হবে। এছাড়া, গাড়ির মালিক ও অভিজাত ক্লাবের সদস্যদের আয় বছরে আড়াই লাখ টাকার কম হলেও তাদের রিটার্ন জমা দিতে হবে। এছাড়াও পেশাজীবী, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, ঠিকাদার, জনপ্রতিনিধি ও আইনজীবীদের করযোগ্য আয় না থাকলেও রিটার্ন জমা দিতে হবে।
২৪ থেকে ৩০ নভেম্বর আয়কর সপ্তাহ পালন করছে এনবিআর। আয়কর মেলার মতোই সুযোগ দিয়ে এই আয়কর সপ্তাহ পালিত হচ্ছে। প্রতিটি সার্কেল ও কর অঞ্চল কার্যালয়ে সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে। করদাতাদের সুবিধার্থে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত রিটার্ন জমা নেওয়া হচ্ছে।
এ বছর দেশের ৬৪ জেলা থেকে বাছাই করা ৮৪টি পরিবারকে ‘কর বাহাদুর’ হিসেবে সম্মানিত করেছে এনবিআর। এছাড়া, আয়কর মেলায় এনবিআরের নতুন উদ্ভাবন ছিল করদাতাদের জন্য ইনকাম ট্যাক্স আইডি কার্ড। প্রথমবারের মতো আয়কর মেলায় ৯১ হাজার ২৫০ জন করদাতাকে এ পরিচয়পত্র দেওয়া হয়।
এনবিআর থেকে জানা গেছে, ১ থেকে ৭ নভেম্বর রাজধানীসহ দেশের ৫৬টি জেলা শহর, ৩৪টি উপজেলা, ৭১টি উপজেলায় (ভ্রাম্যমাণ) আয়কর মেলা অনুষ্ঠিত হয়। মেলায় সারাদেশে আয়কর আহরণ হয়েছে দুই হাজার ২১৭ কোটি ৩৩ লাখ ১৪ হাজার ২২১ টাকা। যা গতবছর ছিল দুই হাজার ১২৩ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ৮১১ টাকা। অর্থাৎ, এ বছর আয়কর বেশি আহরণ হয়েছে ৮৭ কোটি ৬৫ লাখ ৩৮ হাজার ৪১০ টাকা, প্রবৃদ্ধি ৪ দশমিক ১২ শতাংশ।
এছাড়া, এবার আয়কর মেলা থেকে সেবা নিয়েছে ১১ লাখ ৬৯ হাজার ৫৬৯ জন। গতবছর এ সংখ্যা ছিল ৯ লাখ ২৮ হাজার ৯৭৩। এবার রিটার্ন দাখিল করেছেন তিন লাখ ৩৫ হাজার ৪৮৭ জন। গতবছর জমা দিয়েছিলেন এক লাখ ৯৪ হাজার ৫৯৮ জন।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed