মৌসুমের শুরুতেই বাজারে পেঁয়াজের দাম চড়া
বৈশাখী নিউজ ডেস্ক: টানা কয়েক মাস ধরে পেঁয়াজের দাম বাড়ার পর গত সপ্তাহে কিছুটা কমলেও ফের একই পথেই এগোচ্ছে। গত কয়েকদিন ধরেই পেঁয়াজের বাজার চড়া।
নিত্যপ্রয়োজনীয় পণ্যটির প্রধান আমদানি উৎস ভারত রপ্তানিমূল্য বাড়িয়ে দ্বিগুণ করার পর আরও একধাপ বেড়ে কেজিতে শতকের ঘর ছুঁয়েছে।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারসহ একাধিক বড় বাজারে প্রতি কেজি ৯৫ টাকা দরে দেশি পেঁয়াজ বিক্রি করছিলেন খুচরা বিক্রেতারা; আর পাড়া-মহল্লার মুদি দোকানগুলোতে বিক্রি হচ্ছিল ১০০ টাকায়।
কিন্তু গত সপ্তাহেও এই পণ্যটি ঢাকায় খুচরা পর্যায়ে ৮০ টাকা কেজিতে বিক্রি হয়।
ক্রেতা-বিক্রেতারা বলছেন, খুব সম্প্রতি পেঁয়াজের দাম এতো অসহনীয় পর্যায়ে আর পৌঁছেনি; স্মরণকালে কেজিপ্রতি পণ্যটির দর ১০০ টাকায় উঠেনি।
ব্যবসায়ীরা জানান, পেঁয়াজ রপ্তানিতে দাম প্রায় দ্বিগুণ করেছে ভারত। এতদিন প্রতি মেট্রিক টন পেঁয়াজ ৪০০ থেকে ৫০০ ডলারে আমদানি করা গেলেও নতুন দামে তা কিনতে হবে ৮৫০ ডলারে।
শনিবার থেকে কার্যকর হবে এই নতুন দাম। প্রতি ডলার ৮২ টাকা ধরলে প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্যই পড়বে ৭০ টাকার মতো। এর সঙ্গে যোগ হবে পরিবহন খরচ, হাত বদলের লাভ। আবার কিছু পেঁয়াজ পরিবহনের সময় নষ্ট হবে এবং এই ক্ষতি ব্যবসায়ীরা পুষিয়ে নেবে বাড়তি দাম দিয়েই।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed