Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বুধবার (১৫ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বেRead More


ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন বাহিনী ইরানে এখনও তার কাজ ‘শেষ করেনি’ বলেও উল্লেখ করেছেন তিনি। মঙ্গলবার (১৪ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমার মনে হয় ইরান যুদ্ধ শেষের পথে। হ্যাঁ, মানে আমি দেখতে পাচ্ছি যে এই যুদ্ধ শেষের খুব কাছাকাছি পৌঁছে গেছে। তিনি আরও বলেন, আমি আরও বলব, যদি এখনই আমি ইরান থেকে সবকিছু গুটিয়ে নিই— তাহলে দেশ পুনর্গঠন করতে তাদের ২০ বছর লাগবে। এবং আমরা এখনও (অভিযান) শেষ করিনি।Read More


সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল দরজা-জানালা, দগ্ধ বাবা-ছেলে

বৈশাখী নিউজ ডেস্ক: বরিশাল নগরীর একটি আবাসিক এলাকার বহুতল ভবনের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ফ্ল্যাটের দরজা-জানালা উড়ে যায়। এ ঘটনায় বাবা ও ছেলে দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। বুধবার (১৫ এপ্রিল) সকালে নগরীর দরগাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মানিক ও তার ছেলে মৃদুল। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার একটি ঘরে হিন্দু সম্প্রদায়ের একটি পরিবার বসবাস করতো। সেখানে বাবা, মা ও ছেলে তিন জন থাকতেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে রান্না শেষ করে ডিউটির জন্য ওই নারী অফিসে যান। এসময় তিনি গ্যাসেরRead More


বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর

বৈশাখী নিউজ ডেস্ক: বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ বুধবার (১৫ এপ্রিল) সকালে দেশে পৌঁছেছে। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট যোগে সকাল সাড়ে ৮টায় মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন এবং তা নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে হস্তান্তর করেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মরদেহ হস্তান্তর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারের পক্ষ থেকে গিরিশ চন্দ্রRead More


পত্নীতলায় হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলায় ডায়মন্ড হজ গ্রুপের আয়োজনে পবিত্র হজ পালন উপলক্ষে হাজীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নজিপুর পৌর সদর নজিপুর বাসস্ট্যান্ড মুগ্ধ চাইনিজ রেস্টুরেন্টে মুফতি মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে দিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মিজানুর রহমান। হজ প্রশিক্ষক এ কে এম মোস্তাফিজুর রহমান ও মুফতি মাহবুবুল আলম বলেন, প্রশিক্ষণ কর্মশালায় হজযাত্রীর হজের তাৎপর্য, ইবাদতের সঠিক পদ্ধতি এবং সৌদি আরবে অবস্থানকালীন বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। আয়োজকরা জানান, হজযাত্রীরা যেন সঠিকভাবে ও নির্বিঘ্নেRead More


কমলগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষের ‘বৈশাখী শোভাযাত্রা’ বের হয়। শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীরা গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাতে অংশ নেন, যা বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ হিসেবে বিবেচিত। ‘বৈশাখী শোভাযাত্রা’ র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, থানার ওসি আব্দুল আউয়ালসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে বাংলা নববর্ষ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। Views: 218


১ জুলাই ফের চালু হচ্ছে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট

বৈশাখী নিউজ ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি এবং যাত্রীদের চাহিদাকে গুরুত্ব দিয়ে আবারও চালু হতে যাচ্ছে সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট। আগামী ১ জুলাই থেকে সপ্তাহে দুটি করে এই রুটে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। যাত্রীসেবার মান বজায় রাখা এবং অপারেশনাল কার্যক্রমের স্থিতিশীলতার লক্ষ্যে গত ১ মার্চ থেকে এ রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে আসন্ন হজ কার্যক্রম শেষে নতুন করে এই রুটে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবেRead More


সুনামগঞ্জে ইউরোপে পাঠানোর নামে প্রতারণা, আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপের বিভিন্ন দেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা করে বিপুল টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় একজনকে আটক করেছে র‍্যাব। সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে র‍্যাব-৯ ও র‍্যাব-১-এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন নীলা মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ছরওয়ার মুশর্দ ওয়ালিম (৪৮) সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার যুধিষ্ঠিপুর গ্রামের মো. সামছুল হকের ছেলে। মঙ্গলবার (১৪ এপ্রিল) র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, ভুক্তভোগী শরীফ উদ্দিন (৫৩) সুনামগঞ্জ সদর মডেল থানাধীন তেতইয়া এলাকার বাসিন্দা।Read More


জগন্নাথপুরে দেবে গেছে নলজুর নদীর স্টিল ব্রিজ, ভারী যান চলাচল বন্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর ওপর নির্মিত সড়ক ও জনপথ বিভাগের (সওজ) স্টিল ব্রিজটি আবারও দেবে গেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে একটি মালবাহী ট্রাক পার হওয়ার সময় ব্রিজের মাঝখানের দুটি স্টিল পাটাতন দেবে যায়। এ ঘটনায় ওই সড়ক দিয়ে রাজধানীমুখী সব ধরনের যাত্রীবাহী বাস ও ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তবে সিএনজি ও মোটরসাইকেলের মতো হালকা যানবাহন ঝুঁকি নিয়ে সতর্কভাবে চলাচল করছে। এতে সাধারণ যাত্রী ও চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই বেইলি ব্রিজটি গত কয়েক বছরে বহুবার ধসে পড়েছে।Read More


জ্বালানি সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

বৈশাখী নিউজ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের ব্যবহার কমাতে মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন পরিহারেরও নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব/সচিব, সকল বিভাগীয় কমিশনার, সকল জেলা প্রশাসক ও সকল উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশে জ্বালানি তেলের সাশ্রয় করার পাশাপাশি সরকারি কার্যক্রম নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করাRead More