সিলেটে বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: বন্যার পানিতে গোসল করতে নেমে সিলেট মহানগরীর মুক্তিরচক এলাকায় অভি (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ জুন) বেলা ১টার দিকে শাহপরান থানাধীন ৩১ নং ওয়ার্ডের মুক্তিরচক এলাকার একটি খালে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া অভি স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণির ছাত্র বলে জানা যায়। তার বাবা একজন সরকারি চাকরিজীবী।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ৩১নং ওয়ার্ড কাউন্সিলর নজমুল হোসেন।
তিনি জানান, বেলা ১টার দিকে মুক্তিরচক কেন্দ্রীয় জামে মসজিদের পাশের একটি খালে গোসল করতে নেমে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে।
সিলেট তালতলা ফায়ার সার্ভিসের লিডার শহিদুল ইসলাম জানান, পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয় স্কুলছাত্র। ফায়ার সার্ভিসের টিম স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed