মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে ২ শিশু-কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলায় বন্যার পানিতে ডুবে এক শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- পশ্চিম শ্যামেরকোনা গ্রামের ফয়সাল মিয়ার ছেলে সাদী মিয়া (৮) ও একই গ্রামের জমির আলীর ছেলে হৃদয় আহমেদ (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্যার পানিতে তিনজন সাঁতার কাটতে গিয়ে স্রোতের টানে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় জীবিত উদ্ধার করা হয়েছে একজনকে।
মৌলভীবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed