বন্যা পরিস্থিতির অবনতি, টাঙ্গুয়ার হাওর ভ্রমণে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরসহ সকল পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন।
সোমবার রাত থেকে ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বেশিরভাগ উপজেলা এখন বন্যায় প্লাবিত। হু হু করে বাড়ছে জেলার প্রধান প্রধান নদ-নদীর পানি। এমন অবস্থায় দুর্ভোগে পড়েছে জেলার কয়েক লাখ মানুষ।
এদিকে বন্যা পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন ইতোমধ্যে নানা প্রস্তুতি গ্রহণ করেছে।
অন্যদিকে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এর দেয়া তথ্যানুযায়ী সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার ১৬০ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যাদুকাটা ও পাঠলাই নদীর পানিও অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে।
টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুরের সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed