ওসমানীনগরে নিখোঁজের একদিন পর জেলের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া মৎস্যজীবী অজিত সরকারের (৪৭) লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৬ জুন) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের বানাইয়ার হাওরের মৈতনেরকান্দি এলাকা থেকে ফায়ার সার্র্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরিদল তার লাশ উদ্ধার করে।
অজিত সরকারের ব্যবহৃত ছাতা ও নৌকার বৈঠা শনিবার (১৫ জুন) হাওরে পাওয়া গেলেও ঘটনাস্থলের দুই কিলোমিটার দূরে গাভূরটিকি এলাকায় রবিবার বিকালে তার লাশ উদ্ধার পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বানাইয়া হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মৎস্যজীবী অজিত সরকার। তিনি সাদিপুর ইউনিয়নের লামা গাভুরটিকি গ্রামের মৃত ঠাকুরচান সরকারের ছেলে। শনিবার দিন ও রাতে ডুবুরি দল ও স্থানীয়রা হাওরের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। রবিবার বিকাল ৪টার দিকে হাওরের গাভূরটিকি এলাকায় পানিতে অজিত সরকারের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সিলেট থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করেন।
ওসমানীনগর থানার এসআই সবিনয় বৈদ্য লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed