শায়েস্তাগঞ্জে ১২৭ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ আটক ২
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১২৭ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ মে) রাত সাড়ে ১০ টার দিকে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমানের নির্দেশে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ হাসপাতাল রোডের একটি গোদাম থেকে ভারতীয় চিনির বস্তাগুলো জব্দ করে। এসময় উৎস পাল ও রাহিম মিয়া নামে দুই চোরাকারবারিকে আটক করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন যাবত একটি অসাধু চক্র ভারত থেকে চোরাই পথে চিনি এনে বাংলাদেশে চড়া দামে বিক্রি করে আসছে। বিষয়টি নজরে এলে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করে। এসময় তাদের সাথে থাকা আরো কয়েকজন পালিয়ে যায়।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার (ওসি) মাবারক হোসেন ভূইয়া জানান, ১২৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
চুনারুঘাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে রানীগাঁও ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে হৃদয় মিয়া (২০) নামে এক যুবকRead More
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More



Comments are Closed