কমলগঞ্জে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও গাছের চারা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা কৃষি পূর্ণবাসন ও বাস্তবায়ন কমিটির সম্প্রসারণ উদ্যোগে ৭০ শতাংশ ও ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে ৮জন কৃষকের মধ্যে ৮টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ মে) দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুমিন তরফদার, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, এডভোকেট মো: সানোয়ার হোসেন প্রমুখ।
কৃষি যান্ত্রিকীকরণের ফলে কৃষকরা অল্প সময়ে স্বল্প খরচে হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটতে পারবেন। এতে করে শ্রমিক সংকট যেমন থাকবে না, তেমনি কৃষকরা ন্যায্যমূল্যে সুবিধা পাবেন। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও ধান বস্তায় ভরাও যাবে।
Related News
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More
কমলগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসিRead More



Comments are Closed