জকিগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, মৃত্যু বেড়ে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন মিলন আহমদ (১৮) এর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে তার মৃত্যু হয়।
এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪জনে। এর আগে দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ২ জন এবং পরবর্তীতে ওসমানী হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।
মিলন জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের সোবহান আলীর ছেলে এবং জকিগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এরআগে গত শুক্রবার (১২ এপ্রিল) রাত ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেল দুটিতে আগুন লেগে যায়।
এ দুর্ঘটনায় জকিগঞ্জের মাদারখাল গ্রামের আফতার আলীর ছেলে আদিল হোসাইন (২০), জমির আলীর ছেলে জাকারিয়া আহমদ (২১) ও বিয়ানীবাজার উপজেলার মিনারাই গ্রামের রাজু আহমদের ছেলে রেদওয়ান আহমদ ফুয়াদ (১৮) মৃত্যুবরণ করেন।
Related News
সিলেট সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবির ২ সদস্য আহত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে চোরাকারবারিদের হামলায় বর্ডার গার্ডRead More
কানাইঘাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পালানোর সময় স্বামী গ্রেপ্তার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীRead More



Comments are Closed