সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের নতুন সদস্য আহবান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের (সিউজা) নতুন সদস্য আহবান করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) সিউজার পক্ষ থেকে সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় ও জাতীয় বিভিন্ন প্রিন্ট পত্রিকা, টেলিভিশন, অনলাইন ও বেতারে সিলেটে কর্মরত নারী (রিপোর্টার, ক্যামেরাপার্সন, নিউজ প্রেজেন্টার) সদস্য হতে আবেদন করতে পারবেন।
সদস্য হতে ইচ্ছুকদের আগামী ১ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে নগরীর আম্বরখানা এলাকাস্থ মইন কমপ্লেক্সের ৩য় তলায় সিউজা’র অস্থায়ী কার্যালয় অথবা একই মার্কেটের প্রথম তলায় অবস্থিত রাজনা এন্টার প্রাইজ থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র পূরণ করে সাথে কর্মস্থলের নিয়োগপত্র, শিক্ষাগত সনদের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও ফি বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে।
যে কোন প্রয়োজনে সিউজা’র সাধারণ সম্পাদক শাকিলা ববি’র সাথে ০১৭২৮৪০৮৩৫৯ নম্বরে যোগাযোগ করা যাবে।
Related News
সিলেটের তরুণ-প্রতিভাবান সাংবাদিক তুহিন আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সিলেটভিউ২৪ডটকম’র সিনিয়র রিপোর্টার তুহিনুল হক তুহিনRead More
সাংবাদিক, শিক্ষাবিদ মহিউদ্দিন শীরুর মৃত্যু বার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর সিলেটের সুনামধন্য কবি, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, গীতিকার সিলেট বেতারের নিয়মিত সাহিত্য আসরেরRead More



Comments are Closed