সিলেটি নাটকের জনপ্রিয় অভিনেত্রী রুনার ইন্তেকাল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটি নাটকের জনপ্রিয় অভিনেত্রী ও সিলেট বেতারের নিয়মিত শিল্পী রওশন আরা মনির রুনা আর নেই।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার নিজ বাসায় ইন্তেকাল করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী রওশন আরা মনির রুনার পুত্রবধু রাহিমা বেগম।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
রওশন আরা মনির রুনা’র একমাত্র ছেলে ও নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, মরহুমার জানাযার নামাজ আজ বৃহস্পতিবার বাদ এশা হযরত শাহজালাল (র.)এর মাজার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed