সোমবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর বেশ কয়েকটি এলাকায় সোমবার (১১ ডিসেম্বর) ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ১১ কেভি নাইওরপুল ফিডারের উন্নয়নকাজের জন্য এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সোমবার সকাল ৮ টা থেকে বেলা ২টা পর্যন্ত জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য ১১ কেভি নাইওরপুল ফিডারের আওতাধীন কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল, ওসমানী জাদুঘর, ঝর্ণারপাড়, কুমারপাড়া, শাহী ঈদগাহর অনামিকা আবাসিক এলাকা, ঝেরঝেরিপাড়া, ধোপাদীঘিরপাড় এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ এবং নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed