ডিগ্রি পাস ৩য় বর্ষের ২ অক্টোবরের পরীক্ষা স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের আগামী ২ অক্টোবরের অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত কোর্সগুলো হলো ভূগোল ও পরিবেশ কোর্স কোড-১৩৩২০১, জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন কোর্স কোড-১৩৬০০৫, হিসাববিজ্ঞান কোর্স কোড-১৩২৫০১।
অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে শনিবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত করা কোর্সের পরীক্ষা আগামী ১৪ নভেম্বর বেলা ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
Related News
শাবিপ্রবিতে ভর্তিতে সিলেট বিভাগের অবস্থান তৃতীয়, শীর্ষে চট্টগ্রাম
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষেRead More
সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের একটি কলেজ থেকেই ৬ জন ছাত্রী উচ্চRead More



Comments are Closed