সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত
বৈশাখী নিউজ ডেস্ক: আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
তাৎক্ষণিভাবে ভূমিম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিমি দূরে বলে জানিয়েছে অ্যান্ড্রয়েড ভূমিকম্প সতর্কতা সিস্টেম। রিখটার স্কেলে যার মাত্রা ৪ দশমিক ৬ বলে জানা গেছে।
নগরীর লালবাজারের বাসিন্দা কামরুল ইসলাম বলছেন, ভূমিকম্পে বেশ জুড়েই ধাক্কা দেয় এবং বেশ কয়েক সেকেন্ড এটি স্থায়ী ছিল।
ভূমিকম্পের কারণে নগরবাসীর মনে আতঙ্ক দেখা দেয়। নগরীর বাসিন্দাদের অনেকে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে আসেন।
তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোন ধরনের ক্ষয়ক্ষিতর খবর পাওয়া যায়নি।
এর আগে গত ১৪ আগস্ট (সোমবার) রাত ৮ টা ৪৯ মিনিটের দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার কাছাকাছি বলে জানা যায়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৫।
Related News
বাংলাদেশ-ভারত ও মিয়ানমারে ১৬ ঘণ্টায় ৬টি ভূমিকম্প
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন এলাকায় শনিবার (৩১ অক্টোবর) ১৬ ঘণ্টায় বাংলাদেশ ও আশপাশের অঞ্চলেRead More
দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
বৈশাখী নিউজ ডেস্ক: দেড় ঘণ্টার ব্যবধানে ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে।Read More



Comments are Closed