কমলগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে পথচারী আহত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার চৌমুহনী এলাকায় শনিবার (১০ জুন) বিকাল সাড়ে ৫টায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পথচারী (৩০) গুরুতর আহত হয়েছেন।
বিক্ষুদ্ধ জনতা বাস আটকে দিলে অবস্থা বেগতিক দেখে বাস চালক গাড়ি রেখে কৌশলে পালিয়ে যায়। স্থানীয়রা আহত পথচারীকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ কর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শমশেরনগর বাজার চৌমুহনা এলাকায় রাস্তার উপরে ফলের দোকান বসার কারণে সৃষ্ট যানজটে এই দুর্ঘটনা ঘটে। এ সময় পথচারীর ডান পা ভেঙ্গে যায়। তাৎক্ষনিকভাবে পথচারীর নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাশী শর্মা ঘটনাস্থলে গিয়ে বাস ও অটোরিকশা আটক করেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed