সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে ট্রাক চাপায় জাহাঙ্গীর মিয়া (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৪ মে) দুপুর সাড়ে ১২টার সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকার সাত মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর মিয়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাগাইয়াহাওর গ্রামের মৃত আলতাফ আলীর ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা জানান, ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ।
দুর্ঘটনা সম্পর্কে তিনি জানান, লালাবাজার এলাকার সাত মাইলে জাহাঙ্গীর মিয়া তার মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই পড়ে যান। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে জাহাঙ্গীর গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed