সিলেট নগরীর রাস্তায় পড়েছিল এক ব্যক্তির মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের বন্দরবজারের রংমহল টাওয়ারের সামন থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১০ মে) বিকাল ৩টার দিকে রংমহল টাওয়ারের সামনের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।
তিনি জানান, উদ্ধারকৃত মৃত ব্যক্তির নাম-ঠিকানা জানা যায়নি। মারা যাওয়া লোকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
এদিকে মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই জানিয়ে তিনি বলেন, মরদেহটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হবে। একইসাথে মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed