কুলাউড়ায় চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যু
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় চাচার ছুরিকাঘাতে ভাতিজা সুনিল গোয়ালার (৩০) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার গাজীপুর চা বাগান এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই চাচা চন্দ্র গোয়ালা পালিয়ে গেছেন।
নিহত সুনিল ওই বাগানের শ্রমিক কমল গোয়ালার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার এসআই সালাউদ্দিন মিফতা। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে গাজীপুর চা বাগান এলাকায় তাদের বাড়ির সামনে চাচা-ভাতিজার ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে চন্দ্র গোয়ালা তার ভাতিজাকে ছুরি দিয়ে আঘাত করে। এতে সুনিল গোয়ালা মারাত্মক আহত হন। পরে বাগানের শ্রমিকরা সুনিলকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। সুনিলের চাচা চন্দ্র গোয়ালাকে গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed