Main Menu

সৌদি, মধ্যপ্রাচ্য, বৃটেনসহ বিভিন্ন দেশে ঈদ শুক্রবার

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার ইসলামি ক্যালেন্ডারের দশম মাস পবিত্র শাওয়ালের চাঁদ দেখা গেছে। ফলে এ বছর সৌদি আরবে কাল শুক্রবার (২১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

Manual3 Ad Code

এছাড়া সৌদী আরবের সাথে মিল রেখে মধ্যপ্রাচ্য, বৃটেন, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশেও শুক্রবার উদযাপিত হবে ঈদ।

সৌদীর স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের অর্ধচন্দ্র দেখা গেছে। তাই দেশটিতে ২০২৩ সালের ঈদুল ফিতরের প্রথম দিন ২১ এপ্রিল পালিত হবে। আর এই তারিখ ইসলামিক ক্যালেন্ডারের শাওয়াল মাসের প্রথম দিনটিকেও চিহ্নিত করে।

Manual1 Ad Code

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, ২১ এপ্রিল শুক্রবার থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। ছুটি চার দিন থাকবে এবং ২৫ এপ্রিল মঙ্গলবার থেকে অফিস শুরু শুরু হবে।

প্রতিবছর সৌদির একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে আসছে। সে হিসেবে বাংলাদেশে শনিবার ঈদ উদযাপিত হওয়ার কথা। যদিও ধর্ম মন্ত্রণালয় শুক্রবার সিদ্ধান্ত জানাবে।

এদিকে, বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে বিশ্বের অন্তত ৭টি দেশ। এই দেশগুলো হলো, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড এবং জাপান।

মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম মালয় মেইল বলছে, মালয়েশিয়ায় বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে পবিত্র রমজান মাস ৩০ দিনে শেষ হবে। আর মালয়েশিয়ার মুসলিমরা আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির ‘দ্য কিপার অব দ্য রুলারস সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ।

Manual3 Ad Code

সিএনএন ইন্দোনেশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ায় ১৪৪৪ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়ার সরকার। এর ফলে ইন্দোনেশিয়ায় ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতর উদযাপিত হবে।

শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন ঘোষণা করেছে ব্রুনেই। বৃহস্পতিবার দেশটির আকাশে শাওয়াল মাসের অর্ধচন্দ্রাকার চাঁদ দেখা যায়নি। যে কারণে শনিবার অর্থাৎ ২২ এপ্রিল ইসলামী উৎসবের প্রথম দিন পালন করবে দেশটি।

এর আগে, আরব বিশ্বের ১৩টি দেশের ২৫ জন বিশেষজ্ঞ জ্যোতির্বিদ যৌথভাবে দেওয়া এক ঘোষণায় বলেন, ২০ এপ্রিল আরব এবং ইসলামিক বিশ্বের কোথাও খালি চোখে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।

আবুধাবিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের (আইএসি) জ্যোতির্বিদদের বিবৃতিতে বলা হয়েছিল, বর্তমানে চাঁদ দেখা যাওয়া ও দেখা না যাওয়া নিয়ে পরস্পরবিরোধী মত দেওয়া হচ্ছে এবং এ নিয়ে বিভ্রান্তি রয়েছে বলে জ্যোতির্বিদদের এই দল স্বীকার করেছে।

Manual7 Ad Code

এছাড়া কেন্দ্র বিবৃতিতে আবারও পরিষ্কার করে জানিয়েছে, ‘ঈদুল ফিতরের তারিখ ও দিন ঠিক করার জন্য এ বিবৃতি দেওয়া হয়নি। এই তারিখ নির্ধারণের জন্য আইনগত ও বৈজ্ঞানিক কিছু ভিত্তি আছে। আর তাদের বিবৃতি দেওয়ার কারণ হলো চাঁদ দেখার বিষয়টি পরিষ্কার করা।’

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code