তারিক কাজীর গোলে সিসেলসকে হারিয়েছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিসেলসকে হারিয়েছে বাংলাদেশ।
শনিবার (২৫ মার্চ) সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে জয়ী হয়। বাংলাদেশের হয়ে একমাত্র গোল করেছেন ডিফেন্ডার তারিক কাজী।
ম্যাচের ৪৩ মিনিটে একমাত্র গোলটি পায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে ফ্রি কিক নেন অধিনায়ক জামাল ভুইয়া। সিসেলসের ডিফেন্ডার বক্সের মধ্যে সেই শট হেডে ক্লিয়ার করতে গিয়ে বাংলাদেশের ডিফেন্ডার তারিক কাজীর সামনে আসে। আনমার্কড থাকা তারিক কাজী হেডে বল জালে জড়ান।
এই ম্যাচের মধ্য দিয়ে অভিষেক হলো নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলের। বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছেন এই নাইজেরিয়ান।
২৮ মার্চ মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে সিশেলসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ এই সিরিজের।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed