বুধবার বিদ্যুৎ থাকবে না সিলেটের কয়েকটি এলাকায়
বৈশাখী নিউজ ডেস্ক: সংস্কার ও উন্নয়ন কাজের জন্য বুধবার সিলেটের কয়েকটি এলাকায় টানা ১০ ঘন্টা বিদ্যুৎ থাকবে না।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, বুধবার (১৫ মার্চ) সিলেট মহানগরীর বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বাংলা আবাসিক এলাকা, নতুন বাজার, উত্তর বালুচর, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, আল-ইসলাহ, ফোকাস ও আশপাশের এলাকায় সকাল ৭টা থেকে বিকাল ৫টা অবধি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১১ কেভি বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ, গাছ-পালার শাখা-প্রশাখা কর্তনের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন তিনি।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed