তুষারপাতে বিপর্যস্ত চীন
আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উইঘুর ও মধ্যাঞ্চলীয় মঙ্গোলিয়া অঞ্চল পড়েছে ভারি তুষারপাত আর ভয়াবহ শৈত্যপ্রবাহের কবলে। দিনের বেলায়ও গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে, রাস্তার পাশের বাতিগুলো ঢেকে গেছে তুষারে। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। অবস্থা বেগতিক দেখে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।
সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, স্থানীয় সময় সোমবার সকালের দিকে প্রচণ্ড তুষারঝড়ের কবলে পড়ে চীনের পূর্বাঞ্চলীয় ইলি, তাচেং ও শিহিজি শহর। বাসিন্দাদের চলাচলের দুর্ভোগ কমাতে রাস্তাঘাট পরিষ্কারে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এদিকে দেশটির উত্তরাঞ্চলীয় জিনজিয়ান অঞ্চলে তাপমাত্রা কমেছে ৮ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠান্ডায় চীনের ন্যাশনাল ফরেস্ট পার্কের একটি লেকের পানিও জমে বরফ হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
শুধু তাই নয়, ২৮ মিটার প্রশস্ত বরফের আস্তরণে ঢেকে গেছে পার্কের ঝরনা।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed