সিলেটে রং মিশিয়ে তৈরি করা হয় মসলা, ৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গুড়া মসলায় ভেজাল মেশানোর অভিযোগে একটি কারখানাকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার অধিদপ্তর ও র্যাব যৌথভাবে এ অভিযান চালায়। এসময় ভোক্তা অধিদপ্তর ও র্যাবের উপস্থিতি টের পেয়ে পেছনের ডোবায় নেমে অধিকাংশ শ্রমিক সাঁতরে পালিয়ে গেলেও ধরা পড়ে যান ফজলুল হক নামের এক শ্রমিক।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে ‘ঝর্ণা মসলা মিল’ নামের ওই মসলা তৈরির কারখানায় এ অভিযান চালানো হয়।
এসময় আটককৃত শ্রমিককে জিজ্ঞাসাবাদ করলে সকল ধরনের অপকর্মের কথা স্বীকার করে এবং কারখানটির মালিক সম্পর্কে সকল তথ্য প্রদান করে। পরে কারখানার মালিকের সঙ্গে কথা হয় সংশ্লিষ্টদের। এসময় কারখানা মালিক সিলেটের বাইরে আছেন জানিয়ে তার ভাইকে ঘটনাস্থলে পাঠান।
এসময় কারখানার মালিকের ভাইয়ের উপস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪২ ধারায় কারখানাটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ কারখানায় আর কোনো ভেজাল মসলা উৎপাদন করা হবে না মর্মে মুচলেকা নেয়া হয়।
অভিযান চলাকালে কারখানাটিতে ২০০ বস্তা ভেজাল মসলা ও ১২ ব্যাগ ক্ষতিকর রাসায়নিক রং পাওয়া যায়। এ সময় এলাকাবাসীর উপস্থিতে সকল মসলা ও রং ধ্বংস করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহযোগিতা করে র্যাব-৯ এর একটি টহল টিম।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed