কোম্পানীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে পানিতে ডুবে আসাদুল্লাহ নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে তেলিখাল ইউনিয়নের শিলাকুড়ি গ্রামের শফিক মিয়ার ছেলে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
শিশুটির মামা মাওলানা হোসাইন আহমদ জানান, দুপুরে কোনো এক ফাঁকে আসাদুল্লাহ বাড়ির সামনে ডোবার পানিতে থাকা ছোট্ট নৌকায় বসে অজান্তে খেলা করছিল। ওই সময় ছোট্ট নৌকা থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে যায় শিশুটি। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে নৌকার পাশে পানিতে শিশুটির দেহ ভাসতে দেখেন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed