ময়মনসিংহে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর চায়না মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ত্রিশালের সেনবাড়ি কালিরবাজার এলাকার ফজলুল হকের ছেলে বাবু (২৫), সোহরাব আলীর ছেলে ইয়াসিন (১৮) ও ইসলামের ছেলে রিপন (৩০)।
ময়মনসিংহের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ চায়না মোড় এলাকায় ময়মনসিংহগামী একটি ড্রামট্রাক চলন্ত অবস্থায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে তা ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। এ সময় আরেক আরোহী গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটিকে আটক করেছে বলেও জানান ওসি শাহ কামাল আকন্দ।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed