নবীগঞ্জে হাওর থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসী গ্রাম সংলগ্ন ঘুনার বন হাওর থেকে অসীম দাশ (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ জানুয়ারি) উপজেলার বড় ভাকৈর (পঞ্চিম) ইউনিয়নের বাউসী গ্রামের পাশের হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত অসীম দাশ স্থানীয় বিবিয়ানা কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র। নিহতের বাবা বীর মুক্তিযুদ্ধা অবনী দাশ।
নিহতের বড় বোন জামাই হরেকৃষ্ণ দাশ জানান, সোমবার বেলা ১টায় বাড়ি থেকে জমি চাষের উদ্দেশ্যে বাড়ী থেকে পার্শ্ববর্তী ঘুনার বন হাওরে যায় অসীম দাশ। এরপর আর ফেরেনি। পরদিন মঙ্গলবার সকাল ১০টার দিকে বাউসী গ্রাম সংলগ্ন ঘুনার বন নামক স্থানে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নবীগঞ্জ থানা পুলিশ।
এদিকে সহকারী পুলিশ সুপার আবুল খায়ের ও নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এটি হত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed