সিলেট জেলা প্রেসক্লাবের অগ্রযাত্রায় পাশে থাকবো : মেয়র
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রেসক্লাবের অগ্রযাত্রায় সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তন উদ্বোধনকালে এমন প্রতিশ্রæতির কথা জানান মেয়র।
আরিফুল হক চৌধুরী বলেন, আপন গতিতে চলছে সিলেট জেলা প্রেসক্লাব। এ প্রেসক্লাবের সাংবাদিকরা তাদের নিষ্ঠা আর ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে সিলেটের গণমাধ্যমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি তারা সিলেট জেলা প্রেসক্লাবকে এগিয়ে নিচ্ছেন। জেলা প্রেসক্লাবের কার্যক্রম সত্যিই মুগ্ধ হওয়ার মতো। তিনি বলেন, জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের পাশে থাকতে পেরে নিজেকে বেশ আনন্দিত মনে করছি। আপনাদের অগ্রযাত্রায় সবসময় পাশে থাকব।
মিলনায়তন উদ্ধোধন শেষে জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিসিক কাউন্সিলর রেজওয়ান আহমদ, ক্লাবের সহসভাপতি এস. সুটন সিংহ, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ।
উপস্থিত ছিলেন, ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু, নির্বাহী সদস্য ইউসুফ আলী, মিঠু দাস জয়, ক্লাব সদস্য রবি কিরণ সিংহ রাজেশ, শাহীন আহমদ, রায়হান উদ্দিন, রণজিৎ কুমার সিংহ, আহমেদ জামিল, মকলেছুর রহমান।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed