আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আজ শুক্রবার (১ অক্টোবর) উদ্যাপিত হবে ৩১তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।
চতুর্থ শিল্প বিপ্লবের প্রাক্কালে সকল বয়স-শ্রেণির জনগণের জন্য ডিজিটাল সমতার উপর গুরুত্ব দিয়ে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘Digital Equity for All Ages’ অর্থাৎ, ‘ডিজিটাল সমতা সকল বয়সের প্রাপ্যতা’।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, করোনা অতিমারির বর্তমান পরিস্থিতি বিবেচেনায় এবছর দিবসটি অনাড়ম্বরভাবে পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে আজ দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। প্রবীণদের বিষয়ে সচেতনতা তৈরিতে বিশেষ পোস্টার ও লিফলেট ছাপানো হয়েছে। এছাড়া দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে আজ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
Related News
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা দেড় মাস বাড়িয়েছে বাংলাদেশ সড়কRead More
দেশের সব সিটিতে ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশার ব্যাটারি চার্জেরRead More



Comments are Closed