সরকারের বর্ষপূর্তিতে সিলেটে আনন্দ মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সরকারের এক বছর পূর্তিতে আনন্দ মিছিল করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরীর বন্দর বাজারস্থ সিলেট জেলা পরিষদের সামনে থেকে মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়।
পরে শহিদমিনার প্রাঙ্গণে এক পথসভা অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান সাংসদ নুরুল ইসলাম নাহিদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন, শফিউল আলম নাদেল, মিছবাহ উদ্দিন সিরাজ, বদর উদ্দিন আহমদ কামরান, আসাদ উদ্দিন আহমদ, শফিকুর রহমান চৌধুরী, বিধান কুমার সাহা, আজাদুর রহমান আজাদ, রনজিত সরকার, ফয়জুল আনোয়ার আলাওর, জগদীশ দাস, জুবের খান, তপন মিত্র প্রমুখ।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed