Main Menu

ঘরে মায়ের ও পুকুরে মিলল শিশুর লাশ

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রাম থেকে এক মা ও তার দুই বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ মে) সকালে মা উম্মে হালিমা শারমিন বেগমকে নিজ ঘরে গলায় ওড়না পেচানো অবস্থায় আর শিশু আব্দুল্লাহকে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়।

নিহত শারমিন বেগমের স্বামীর নাম মাহমুদুল হাসান মুন্না। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, ভোররাতে বাড়ির লোকজন সেহরি খাওয়ার জন্য উঠলে শারমিনের ঘরের সব দরজা জানালা বন্ধ দেখতে পান। এসময় তারা শারমিনকে সেহরি খাওয়ার জন্য ডাকাডাকি করতে থাকেন। দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিলো না। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তারা প্রতিবেশিদের ডাক দেন। পরে ঘরে প্রবেশ করে গলায় ওড়না পেচানো অবস্থায় মেঝেতে শারমিনের লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় ঘরের জিনিসপত্র মেঝেতে এলোমেলো অবস্থায় পড়ে ছিলো। শারমিনের লাশ পড়ে থাকতে দেখে সবাই শিশু আব্দুল্লাহকে খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মিলছিলো না। পরে সকালের দিকে বাড়ির পাশে পুকুরে শিশুটির লাশ ভেসে উঠে।

Manual2 Ad Code

নলডাঙ্গা থানার ওসি শফিকুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, গলায় ওড়না পেঁচিয়ে শারমিন বেগমকে হত্যা করা হয়েছে। আর শিশুটিকে পানিতে ফেলে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে। লাশ দুটির ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code