বড়লেখায় কিশোরকে গলা কেটে হত্যা চেষ্টা, আহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মোবাইল গেম ‘ফ্রি-ফায়ার’ খেলা নিয়ে তর্কের জেরে এক সিএনজি অটোরিকশা চালক কিশোরকে গলা কেটে হত্যার চেষ্টা এবং অপর এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে উপজেলার শাহবাজপুর বাজার সিএনজি স্ট্যান্ডে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন—সিএনজি অটোরিকশা চালক জায়েদ আহমদ (১৯) ও তার বন্ধু হাকিমুল ইসলাম। এদের মধ্যে গুরুতর জখম জায়েদকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজি চালক জায়েদ আহমদের সঙ্গে একই এলাকার সুয়েদ আহমদ (১৯) ও রিয়াদ আহমদ (২০) নামের দুই যুবকেরRead More



































